নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশি অভিযানে আবুল কাশেম (৩৫) নামে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুর ২টায় গোপালদী পৌরসভার ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আবুল কাশেম দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমই