হোম > সারা দেশ > ঢাকা

ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ২

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। নিহত ও আহতরা সবাই সাতৈর বাজারের ব্যবসায়ী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

রোববার রাত ১২টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখড়দী মাদরাসা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘোষপুর ইউনিয়নের শিলাহাটি গ্রামের মধু সাহা (৪৫) ও সাতৈরের বড়নগর গ্রামের নারায়ণ সাহা (৪৩)। আহত দুইজন হলেন নেপাল সাহা (৪২) ও সঞ্জয় বর্ণিক (৪৮)। তাদের গুরুতর অবস্থায় ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মধুখালীর নড়িখোলা এলাকা থেকে হিন্দু ধর্মীয় গান উৎসব শেষে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন চার বন্ধু। পথে মাঝকান্দিগামী একটি কাঠবোঝাই ট্রাকের সঙ্গে তাদের অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানটি ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, “ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে, চালক পালিয়ে গেছে। নিহতদের পরিবার অভিযোগ না করায় তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতজনরা জানান, তারা সবাই ব্যবসায়িক ও ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত আন্তরিক বন্ধু।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার