হোম > সারা দেশ > ঢাকা

হাফেজা আমেনার চোখের চিকিৎসায় সহায়তার হাত বাড়ান

স্টাফ রিপোর্টার

দেশের হৃদয়বান মানুষের আর্থিক সহায়তায় ধর্মান্তরিত মুসলিম হাফেজা আমেনা বেগমের (৬৩) একটি চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অপারেশনের পর তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে, তার অন্য চোখের চিকিৎসার জন্য আরও টাকার প্রয়োজন। আমেনা বেগম বলেন, আমার চোখ যদি ঠিক হয়ে যায়, তবে আমি আবারও প্রাইভেট পড়িয়ে নিজের খরচ বহন করতে পারব।

মানিকগঞ্জের বাসিন্দা হাফেজা আমেনা শৈশবেই তার মা-বাবাকে হারান। এরপর তার আশ্রয় হয় হরিরামপুরের একটি পরিবারে। একপর্যায়ে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর আমেনা বেগম পবিত্র কুরআন হিফজ করার পাশাপাশি উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করেন। এক সময় তিনি বিয়ে করে সংসার জীবন শুরু করেন। কিন্তু বিয়ের মাত্র তিন বছর পর তার স্বামী মাওলানা বদরুল আলম মারা যান। তখন থেকে তিনি প্রাইভেট পড়ানোর পাশাপাশি কৃষি কাজ করে আশ্রয়দাতা মা ফুলবানুর সঙ্গে বসবাস করা শুরু করেন।

কিন্তু ভাগ্যের পরিহাসে কৃষি কাজ করতে গিয়ে গত বছর তিনি ডান চোখে আঘাত পান। এতে তার চোখের কর্নিয়ার পাশে ফুটো হয়ে যায়। টিউশনি করে জমানো সব টাকা ব্যয় করেও চোখের সুচিকিৎসা করাতে পারেননি তিনি। পরে তার অপর চোখেও ছানি পড়ে। এ বিষয়ে সহায়তা চেয়ে আমার দেশ-এ আবেদন প্রকাশের পর পাঠকদের সহায়তায় আমেনা বেগমের একটি চোখের অপারেশন সফল হয়। তবে, তার অপর চোখের চিকিৎসার জন্য আরেকটি অপারেশন করতে হবে। সেজন্য অনেক টাকার প্রয়োজন; যা তার পক্ষে বহন করা সম্ভব নয়। এমতাবস্থায় চিকিৎসার জন্য তিনি আরেকবার দেশবাসীর কাছে সহায়তা চেয়েছেন।

সহায়তা পাঠানোর ঠিকানা:

ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ২০৫০১৮১০২০৬৫৩০৬১৮। মানিকগঞ্জ শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

রকেট: ০১৮৫১৯০৫৫৭৫, বিকাশ (পারসোনাল): ০১৭৪৭৭০৩৬০১

পদ্মায় ১৭ ঘণ্টা পর উদ্ধার তেলবাহী লরি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চু মিয়ার পরিবারে শোকের ছায়া

গাজীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল কাভার্ড ভ্যান, ঝরতে থাকা ডিজেল নিতে ভিড়

নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ হাজার লিটার তেলসহ পদ্মায় ডুবল লরি

জমি নিয়ে বিরোধের জেরে পায়ের রগ কেটে ফেলা শিক্ষকের মৃত্যু

মাদারীপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় ৮৬ জ‌নের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জে আকস্মিক সরকারি দপ্তর পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কাপাসিয়ায় আলোচিত গরু চোর চক্রের ৩ সদস্য আটক

সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, স্ত্রীসহ ৪ সন্তানের আহাজারি