হোম > সারা দেশ > ঢাকা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আটক ৫

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ ৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার বিকালে সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার, ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে বিগত কয়েকদিন ধরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবদের সাবেক সভাপতি জয়নাল ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে তক্কার মাঠে উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তারা সংর্ঘষে জড়ায়। সংর্ঘষে আহত অন্তত ৫ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা থানার ওসি আব্দুল মান্নান জানান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক