হোম > সারা দেশ > ঢাকা

মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: নাফিসা আরেফীন

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন বলেছেন, মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই। শিক্ষার্থী ও যুবসমাজকে মোবাইল এবং মাদকাসক্তির হাত থেকে রক্ষা করতে আবার তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।

বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, জেলা সর্বত্র অযত্নে অবহেলায় ও বেহাত হওয়া সরকারি খেলার মাঠগুলো উদ্ধার করে নিয়মিত খেলাধুলা চর্চার মাধ্যমে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে যাতে এলাকার যুব সমাজ ও শিক্ষার্থীরা মোবাইল আসক্তিসহ অপসংস্কৃতি থেকে ফিরে আসে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ’র সঞ্চালনায় এতে বক্তব্য দেন সদ্য বিদায়ী গাজীপুর জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী, সদ্য যোগদানকৃত জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার আজহারুল ইসলাম খসরু, সাবেক ক্রিকেটার, কোচ ও সংগঠক ইমরান হোসেন, সাবেক ফুটবলার সালাউদ্দিন শেখ, ক্রীড়া অনুরাগী ও সংগঠক মোহাম্মদ রবিউল্লাহ খান, ক্রীড়া সংগঠক মো. শোয়েব মিয়া, ছাত্র প্রতিনিধি বশির আহমেদ অপু, দৈনিক আমার দেশ’র স্টাফ রিপোর্টার (টঙ্গী) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জাকির হােসেন। পরে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম পরিদর্শন করা হয়।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার