ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন পরিষদ সচিব মো. রিবুল জিসান (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিবুল জিসানের মোটরসাইকেলটিকে বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি ফরিদপুর সদর উপজেলার ঈষান গোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমই