হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে নিহত ১

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের নয়াগাঁও এলাকায় গতকাল শনিবার সকালে মহাসড়কের ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান চলন্ত অবস্থায় চাকা ফেটে সড়কের পাশে পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের চালক বাবলু (৫০) নিহত এবং তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছে।

নিহত বাবলু টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মৃত সানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান চলন্ত অবস্থায় হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর কাভার্ডভ্যানটি উল্টে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে যায়। এতে সাময়িকভাবে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক বাবলু ঘটনাস্থলেই নিহত হয়। এসময় গাড়ির হেলপার গুরুতর আহত হয়। আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত হেলপারের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস ডুবির ঘটনাস্থল পরিদর্শনে নৌ সচিব, নিরাপত্তা জোরদারের নির্দেশ

সাভারে ছাঁটাই শ্রমিকদের বিক্ষোভ, দেড় ঘণ্টা অবরোধে যান চলাচল ব্যাহত

কবরস্থানের জায়গায় দুই বিএনপি নেতার বিরুদ্ধে কার্যালয় নির্মাণের অভিযোগ

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত

ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে সচেতনতামূলক র‍্যালি

ভাষাসৈনিক আয়েশা বেগমের দাফন সম্পন্ন

বাসস ফরিদপুর প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ