হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে নিখোঁজ রিকশাচালকের লাশ পদ্মা নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা । নৌপুলিশ পদ্মা নদী থেকে লিটন খান (৪২) নামে ওই রিকশাচালকের লাশ উদ্ধার করে ।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তার খানা এলাকা সংলগ্ন পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লিটন খান একই উপজেলার রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে। তার বাড়ি রাধাকান্তপুর হলেও তিনি বসবাস করতেন পার্শ্ববর্তী পাগরীকান্দা গ্রামে।

নদীর পাড়ে বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসমাইল নামে এক যুবক সকালে নদীতে গোসল করতে গিয়ে লাশটি ভাসতে দেখেন। খবর পেয়ে নৌপুলিশ এসে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লিটনের স্ত্রী হালিমা বেগম জানান, শনিবার সন্ধ্যার পর তার স্বামী রিকশা নিয়ে বের হন। রাত ৯টার দিকে বাড়িতে এসে জ্যাকেট নিয়ে আবার চলে যান। রাত ১০টার পর থেকে বারবার ফোন করলেও তিনি ধরেননি। রাত ১১টার পর ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সকালে নদীতে ভাসমান লাশের খবর শুনে লাশ শনাক্ত করেন তিনি।

এলাকাবাসীর ধারণা লিটনকে হত্যা করে লাশ নদীতে ফেলে রিকশা নিয়ে গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ঘটনাস্থলে তিনি নিজেও উপস্থিত ছিলেন। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক ধারণা। রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে লিটন খানকে হত্যা করা হতেপারে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু