হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুর প্রেসক্লাবের দায়িত্বে আবুল হোসেন ও নুরুল আমীন

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত নির্বাচনে শরীয়তপুর প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি এবং চ্যানেল টোয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

নির্বাচনে বাকি ১৯টি পদেও বিভিন্ন গণমাধ্যমকর্মী বিজয়ী হন। সহ-সভাপতি পদে দৈনিক হুঙ্কারের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট এবং দৈনিক মানবজমিনের খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির এসএম শাকিল, সহ-সাধারণ সম্পাদক পদে বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন নির্বাচিত হন।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক পদে আমার দেশের হাফেজ মো. আল-আমিন এবং সমাজকল্যাণ সম্পাদক পদে ভোরের দর্পনের সাইফুল ইসলাম নির্বাচিত হন।

আইন সম্পাদক পদে দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন নির্বাচিত হন।

সদস্য পদে দ্য ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার এবং গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদার বলেন, “দীর্ঘ ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচিত সবাইকে নিয়ে একটি আধুনিক ও সুসংগঠিত প্রেসক্লাব গড়ে তুলবো।”

শরীয়তপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমার দেশের আল-আমিন

মধুপুর বন থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

অচেতন করে বিএনপি নেতার বাড়িতে চুরি, আটক ৫

মির্জাপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

একই পরিবারের পাঁচ জনের ইসলাম ধর্ম গ্রহণ, বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন

বালিয়াকান্দিতে দপ্তর প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

হত্যাকাণ্ডের ১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বিভেদ করে কোনো লাভ হয় না: বিমানমন্ত্রী

ঢাকার এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক