হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

প্রতীকী ছবি

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত যাত্রীর নাম সেলিনা মোজাম্মেল ঝরনা (৬৫)। তার স্বামীর নাম মৃত মোজাম্মেল হোসেন। তিনি বালিয়াকান্দি উপজেলা সদরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে আদালতে মামলা করতে তিনি রাজবাড়ীতে এসেছিলেন। সঙ্গী আত্মীয়দের আদালত প্রাঙ্গণে রেখে তিনি একাই শহরের একটি হোটেলে নাশতা খেতে যান।

নাশতা খেয়ে রিকশাযোগে তিনি আদালত চত্বরে ফিরছিলেন। টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলচত্বরের কাছে নিজের ওড়না রিকশার চাকার সঙ্গে জড়িয়ে গেলে তিনি সড়কে পড়ে যান। এ সময় রিকশাচালক হতবিহ্বল হয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সেলিনা মোজাম্মেল ঝরনার ছেলে সোহেল মিয়া নিউজ পোর্টাল বার্তা-২৪-এর রাজবাড়ী জেলা প্রতিনিধি । তারা দুই ভাই-বোন। বাবা আগেই মারা গেছেন।

রাজবাড়ী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রাসেল মিয়া জানান, ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাই। আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর