হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে লাশবাহী ট্রলারে ডাকাতি

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

লাশবাহী ট্রলার ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জ হাওরে একটি লাশবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের মোবাইল ফোন, ট্রলারের সোলার প্যানেলের ব্যাটারি ও নগদ টাকা লুট করে নিয়ে যায় । মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াগাঁও সুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রলার যাত্রী আবদুল হক জানান, মিঠামইন চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫ দিনের শিশু জন্মের পর অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়ে।

তিনি বলেন, ৬ সদস্যের ডাকাতদল তাদের গতিরোধ করে। তারা অনেক অনুরোধ করে জানান, ট্রলারে একটি শিশুর লাশ রয়েছে। কিন্তু তার পরও ডাকাতরা সব কিছু ছিনিয়ে নেয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। নৌ পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

চামড়াঘাট নৌ পুলিশের ইনচার্জ মো. ইস্কান্দার বলেন, ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

বোরকা পরে বাসায় ঢুকে হত্যা মামলার বাদীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

রায়পুরায় দুর্বৃত্তের হামলায় সেই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উত্তোলনের সময় আটক ৪

সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না

সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে মামলা

এই সরকার জনগণের সাথে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ

রায়পুরায় অসহায় পরিচ্ছন্নতাকর্মীর পাশে দাঁড়ালেন ইউএনও

ভাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু