হোম > সারা দেশ > ঢাকা

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে জালকুড়ি আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিনথিয়া রহমান হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার মো. আশিকুর রহমান শামীমের মেয়ে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে।এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজিতে থাকা শিশু হুমাইরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এছাড়া তার বাবা-মাসহ আরও পাঁচজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই গাড়িটির চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমই

বিয়ের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় বরের মৃত্যু

জিয়াউর রহমান দেশের খাদ্যের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করেছেন: মঈন খান

সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রেমের বিয়ের ৮ মাসেই স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩