হোম > সারা দেশ > ঢাকা

কালিহাতীর বংশাই নদীতে নৌকাডুবি

ঈদগাঁ মাঠ থেকে ফেরার পথে

উপজেলা প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

আমার দেশ

ঈদের নামাজ শেষে মাঠ থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী ২২ গ্রামের ধানগড়া ঈদগাহ মাঠের পাশে বংশাই নদীতে এ ঘটনা ঘটে ।

স্থানীয়ভাবে জানা যায়, কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কিছু গ্রাম ও সখিপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের কিছু গ্রামের মানুষ ধানগড়া ঈদগাহ মাঠে নামাজ পড়েন। বর্তমানে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয় এই মাঠে।

ঈদের দিন ২২ গ্রামের ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বংশাই নদীতে একটি পারাপারের নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নদীর পূর্বপাশের চালাসরাই ও নালিয়াচালা গ্রামের মানুষ ছিল। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় আতর আলী জানান, ঈদের নামাজ শেষে নদীর ওপারের আমাদের চালাসরাই গ্রামের মুসল্লিরা নৌকায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় অতিরিক্ত যাত্রী ওঠায় নৌকাটি নদর পাড়েই ডুবে যায়।

নৌকায় বড়দের সঙ্গে এক শিশুও ছিল; সেও আশঙ্কামুক্ত। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এ গিয়ে এলে নৌকায় থাকা সবাই নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। ঘটনাটি এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি করলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এমএইচ

এক্সপ্রেসওয়েতে বাস থেকে ছিটকে প্রাণ গেল যাত্রীর

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

নারায়ণগঞ্জে কারাগারে বন্দিদের ঈদ উদযাপন

আলফাডাঙ্গায় ছেলের হাতে মা খুন

কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত

অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ

নতুন পোশাক কিনে ফেরার পথে মা-ছেলের মৃত্যু

শরীয়তপুরে তীব্র ঝড়ে ৪ তলা ভবনের দেয়াল ধস, আহত ৪