হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

জেলা প্রতিনিধি, গাজীপুর

ছবি: ভিডিও থেকে নেওয়া

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টুন গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’-এর কার্টুন গুদামে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে গুদামটিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ছয়টি ইউনিট উদ্ধারকাজে যুক্ত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর রহমান চৌধুরী জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। কার্টুন ফ্যাক্টরিতে কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন চারিদিক থেকে ঘিরে ফেলেছেন, ফলে আগুন নতুন করে আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে বিপুল পরিমাণ কার্টুন তৈরির কেমিক্যাল, প্যাকেটজাত সুতা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর