হোম > সারা দেশ > ঢাকা

রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ধামরাই উপজেলা চত্বরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী মিলে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। শিশু রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে নেই। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় দেশে আইনের শাসনের অভাব পরিলক্ষিত হচ্ছে এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীদের কঠোর বার্তা দেওয়ার আহ্বান জানান তারা।

স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা আরও বলেন, আজ নারী ও শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। আমরা শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী আনোয়ার জাহিদ তালুকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. ওয়াহিদুজ্জামান, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ডানা’র সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সদস্য আরিফুর রহমান জুয়েলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেপ্তার

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে মানিকগঞ্জে ড্যাবের মানববন্ধন

চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক উপকরণ বিতরণ

ওরা আমার ছেলেটাকে এভাবে মারতে পারল?

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাস্তার ইট দিয়ে চলছে বাথরুম নির্মাণের কাজ

মানিকগঞ্জে হাজারো মানুষকে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত