হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে ৪০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকা থেকে চার ‘শ পাঁচ গ্রাম গাঁজাসহ সিদ্দিক শেখে (৭২) নামে এক গাঁজা কারবারিকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।গজারিয়া গ্রামে এলেম শেখে ছেলে সিদ্দিক শেখ।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানার এসআই মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গজারিয়া বিল এলাকায় অভিযান চালান।

পুলিশ জানায়, ওই বিলে পানির মধ্যে বাঁশের টং তৈরি করে গাঁজা বেচাকেনা করা হচ্ছিল। অভিযান চালিয়ে সিদ্দিক শেখকে চার ‘শ পাঁচ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তবে এ সময় অন্যান্য সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এখানে ক্রেতারা নৌকা নিয়ে আসতে হয়।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে এবং আগামীকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর