হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া–পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌ রুটে টানা প্রায় সাড়ে ৭ ঘণ্টা ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত মধ্যরাত আড়াইটা থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশা জমে যাওয়ায় নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌ দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।

ঘাট সূত্রে জানা যায়, কুয়াশার কারণে নদীতে দিক নির্ণয় কঠিন হয়ে পড়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে, ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

পরে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল পুনরায় চালু করে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কমে আসা এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পরিস্থিতি বিবেচনায় সকাল ১০টার দিকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।’

উল্লেখ্য, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌ রুটে প্রায়ই ফেরি চলাচলে বিঘ্ন ঘটে, যার প্রভাব পড়ে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্যবাহী পরিবহনের ওপর।

এসআই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর