হোম > সারা দেশ > ঢাকা

ঘাটাইলে পানিতে ডুবে সৌদি প্রবাসীর দুই শিশুসন্তানের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)

প্রতীকী ছবি

ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। এরা দুজন আপন চাচাতো ভাই। শিশু দুটির নাম শাওন (৫) ও নাইম (৫)।

বুধবার রাত ১০টায় স্বজনরা বাড়ির পাশের পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে।

গ্রামের মৃত আব্দুল আজিজ শিকদারের দুই ছেলে সৌদি প্রবাসী জমির উদ্দিন ও হাবিল উদ্দিন শিশু দুটির পিতা।

জানা যায়, ওই দুই শিশু বিকালে বাড়ির পাশে খেলা করছিল। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় অনেক খুঁজাখুঁজি করতে পরিবারের লোকজন। পরে রাত ১০টায় বাড়ির পাশে পুকুর তাদের লাশ ভেসে ওঠে।

শিশুদের লাশ উদ্ধার করে রাতেই গ্রামের গোরস্তানে দাফন করা হয়। এ সময় শিশু দুটির স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। গ্রামবাসী শিশু দুটির জন্য কাঁদেন।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর