হোম > সারা দেশ > ঢাকা

ডুয়েটে কমপ্লিট শাটডাউন ঘোষণা

স্টাফ রিপোটার, গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসটিতে শাটডাউন ঘোষণা করেছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে গাজীপুরে অবস্থিত ডুয়েট ক্যাম্পাসের সকল কার্যক্রম।

শাটডাউন কর্মসূচিতে বন্ধ রয়েছে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। তবে মূল ফটকে কড়াকড়ি কিছুটা শিথিল থাকায় ক্যাম্পাসে প্রবেশ করছেন কর্মকর্তা, কর্মচারী । আন্দোলনকারি শিক্ষার্থীরা বলছেন, নতুন ভিসির নিয়োগ বাতিলসহ তিন দফা দাবিতে তাদের আন্দোলন চলবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দ্বিতীয় দিনে ডুয়েট ব্লকেড কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। তবে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ব্লকেড কর্মসূচির সমর্থনে শিক্ষার্থীদের দেখা যায় নি। ২৫০ জন অজ্ঞাত আসামি করে মামলা হওয়ায় অনেকেই গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালাবন্ধ থাকলেও খোলা রয়েছে পকেট গেট। সকাল থেকে কিছু শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা -কর্মচারীরা ক্যাম্পসে প্রবেশ করেছেন। ফটকের সামনে বিভিন্ন আসবাবপত্র ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে।

শিক্ষার্থীদের কর্মসূচির কারণে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম। এতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ে।

এদিকে মঙ্গলবার দুপুরের পরে নবাগত ভিসি পুলিশের সহায়তায় এবং ছাত্রদলের নেতা কর্মিদের সাথে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা আবার জরো হয়ে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ করতে থাকে ।

আন্দোলনকারীরা এসময় ‘দাবি মোদের একটাই, ক্যাম্পাস থেকে ভিসি চাই বহিরাগত ভিসি মানি না মানব না’ এই ধরনের শ্লোগান দিতে থাকে।

বিকেল সারে চারটার দিকে ক্যাম্পাসে কয়েকজন সাংবাদিকের সামনে ডুয়েটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা । দাবি না মানা পর্যন্ত ডুয়েটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে বলে তারা জানান।

এর আগে বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা ডুয়েটের মধ্যে বিক্ষোভ করে।

শুক্রবারেও তাদের আন্দোলন চলমান থাকে। শনিবার তারা ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেন। রোববার শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হন৷

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে।

এমই

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিএনপি নেতা, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

আট দিন পর রিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটিত

হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাতায়াত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা