হোম > সারা দেশ > ঢাকা

দেশে ফেরার দুই দিন পর প্রবাসীর রহস্যজনক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

প্রবাস জীবন শেষে দেশে ফেরার দুই দিন পর সৌদি প্রবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহত ওই যুবকের নিজাম উদ্দিন (২৫)।

বৃহস্পতিবার ভোরে ফতুল্লা থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের বাড়ির পঞ্চম তলা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের স্ত্রী মনিরা বেগম জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে সৌদি আরব থেকে হাজীগঞ্জ বাসায় আসে। বুধবার রাত ১১টায় খাবার খাওয়ার পর নিজামের সাথে আমার কথাকাটাকাটি হয়। এক ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, সেটা জানানোর পরই তর্ক চূড়ান্ত পর্যায়ে যায়। এক সময় সে ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্তের কথাও জানায়। এরপর আমরা শুয়ে পরি। রাত আড়াইটার দিকে গোঙানির শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভেঙ্গে দেখতে পাই গলায় ওড়না দিয়ে জানালার গ্রিলে স্বামী নিজাম উদ্দিন ঝুলে আছে। এ সময় ডাক-চিৎকার করলে সকলে এগিয়ে এসে জানালার সাথে পেঁচানো ওড়না খুলে বিছানায় শোয়ায়।

নিহতের ভাই মইনুদ্দিন জানান, তার ভাই দুই বছর পর সৌদি আরব থেকে সোমবার বাংলাদেশে এসে হাজীগঞ্জস্থ স্ত্রীর সাথে ভাড়া বাসায় উঠে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সংবাদ পেয় ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিছানার উপর তার ভাইয়ের মৃত দেহ। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ ভোর রাতের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর