হোম > সারা দেশ > ঢাকা

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে লরির ধাক্কা, যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় মালবাহী লরির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জুম্মান হোসেন। এ ঘটনায় আরমান নামের এক যুবক আহত হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর গুচ্ছগ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুম্মান হোসেন প্রসন্ননগর গুচ্ছগ্রামের মোবারক হোসেনের ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জুম্মান ও আরমান রাস্তার পাশে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল পার্ক করে চা পান করছিলেন। এ সময় পিছন থেকে আসা মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। দু’জনই আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুম্মানকে মৃত ঘোষণা করেন।

আরমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানিয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

কটিয়াদীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন

রায়পুরায় দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকের সুশাসন ও স্থিতিশীলতার দাবিতে মানববন্ধন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

অভিযানে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪

নরসিংদীতে নিজ প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রামিসার হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তব্ধ করেছে: জামায়াত এমপি নীলু

শিক্ষানুরাগী হুমায়ুন কবীর শিকদারের ৩১তম মৃত্যুবার্ষিকী

রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ