হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে শুটারগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শুটারগান, গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর সেতুর পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন পিলারের খাদ থেকে এসব অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঁচপুর সেতুর পিলারের খাদে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি তল্লাশি করে উল্লেখিত অস্ত্র, গুলি ও সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং জব্দতালিকা অনুযায়ী তা জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা