হোম > সারা দেশ > ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে পারাপার বন্ধ, নদীতে আটকা দুই ফেরি

ডেস্ক রিপোর্ট

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশায় মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ-নদীতে বি এস জাহাঙ্গীর ও বাইগার ফেরি দুটি নোঙ্গর করে আছে। দুর্ঘটনা এড়াতে শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

রোববার সকালে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যার পর পদ্মায় কুয়াশা বাড়তে থাকে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে মাঝ নদীতে বি এস জাহাঙ্গীর ও বাইগার ফেরি দুটি আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

অপরদিকে ঘন কুয়াশার কারণে শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টায় আরিচা-কাজিরহাট নৌপথ বন্ধ করা হয়। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানান নাসির হোসেন।

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি

মালচিং পদ্ধতিতে বদলে যাচ্ছে শিবচরের কৃষি

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী