হোম > সারা দেশ > ঢাকা

অন্তর্বর্তী সরকারের ওপর ‘অচেনা জ্বিন সাওয়ার হয়েছে’: চরমোনাই পীর

প্রতিনিধি, শরীয়তপুর

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে জনআস্থার ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘সরকারের আচরণ দেখে মনে হয় তাদের ওপর কোনো অচেনা জ্বিন সাওয়ার হয়েছে। এই অচেনা প্রভাবের কারণে জাতির প্রত্যাশা পূরণ হচ্ছে না, বরং জনগণের ভেতরে শঙ্কা বাড়ছে।’

মঙ্গলবার (২৬ আগস্ট) শরীয়তপুরে ইসলামী যুব আন্দোলনের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ রেজাউল করিম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ওপর দায়িত্ব ছিল তিনটি বড় প্রতিশ্রুতি—সংস্কার, দৃশ্যমান বিচার এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন। কিন্তু সংস্কারের কোনো বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি না। বিচারও হয়নি দৃশ্যমান। অথচ তড়িঘড়ি করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘যদি এই প্রক্রিয়া চলতে থাকে, তাহলে আবারো দেশে ফ্যাসিস্ট সরকার জন্ম নেবে। তখন জনগণ বঞ্চিত হবে, আবারও মায়ের কোল খালি হবে। আমরা বলতে চাই, দেশকে অচেনা শক্তির কবল থেকে রক্ষা করতে হলে নির্বাচন হতে হবে ন্যায়ভিত্তিক ও জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটিয়ে।’

রেজাউল করিম বলেন, দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে তার মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। তাই আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা সভাপতি মুহাম্মদ তারেক জামিল এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদ। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি এস এম আহসান হাবিব।

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার