হোম > সারা দেশ > ঢাকা

নুরাল পাগলের লাশ উত্তোলন: নিহত রাসেলের বাবার মামলা

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবার শরিফে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় নতুন করে গ্রেপ্তার হলো আরও চারজন। এর মধ্যে রয়েছেন মানিকগঞ্জ থেকে গ্রেপ্তারকৃত মো. আব্দুল লতিফ (ইমাম), যিনি সরাসরি কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছিলেন বলে পুলিশের তথ্যে জানা গেছে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, এর আগে গ্রেপ্তারকৃত আসামি অপু কাজী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে লতিফ ইমামের নাম উঠে আসে। তার নির্দেশেই নুরুল হক ওরফে নুরাল পাগলের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছিল বলে তথ্য মেলে। ওই সূত্রে মানিকগঞ্জে অভিযান চালিয়ে লতিফসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এতে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

এদিকে হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে গোয়ালন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত সাড়ে ৩ থেকে ৪ হাজার জনকে আসামি করা হয়েছে। এতে হত্যার পাশাপাশি অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, সম্পত্তির ক্ষতি, চুরি ও জখম করার অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন মানিকগঞ্জ ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহাউদ্দীনের ছেলে মো. আব্দুল লতিফ (৩৫), ফরিদপুর কোতোয়ালী থানার হাজী গনি শিকদারপাড়ার মজিবর শেখের ছেলে মো. আসলাম শেখ (২৬), গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আলম চৌধুরীপাড়ার বিল্লাল মণ্ডলের ছেলে অভি মণ্ডল রন্জু (২৯), পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লারপাড়ার আ. মালেক ফকিরের ছেলে সাগর ফকির (২১)।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ডাকে আয়োজিত বিক্ষোভ থেকে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ ও প্রশাসনের ওপর হামলা চালানো হয়। এরপর বিক্ষুব্ধ জনতা দরবার শরিফে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং কবর থেকে উত্তোলন করা নুরাল পাগলের লাশ মহাসড়কের পদ্মার মোড়ে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত এবং ভক্ত রাসেল মোল্লা নিহত হন।

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৭

দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়তে হবে: এমপি বাবুল

ফেরিতে ছদ্মবেশে নৌ পুলিশের অভিযানে জুয়াড়ি চক্রের চার সদস্য আটক

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জাতীয় কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা