হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে ট্রাকের চাপায় যুবক নিহত, আহত ১

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

প্রতীকী ছবি

গোপালগঞ্জে ট্রাকের চাপায় মৃদুল শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সামিউল মোল্লা নামে এক রিকশাচালক। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৃদুল শেখ গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের ফেলান শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর থেকে একটি রিকশায় করে গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন মৃদুল। প‌থিম‌ধ্যে ভেড়ারবাজার এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী ওই রিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে রিকশাযাত্রী মৃদুল শেখ নিহত ও রিকশাচালক সামিউল মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত রিকশাচালক সামিউল মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএইচ

রেললাইনে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ দুই বন্ধু নিহত

পাগলা কুকুরের কামড়ে আহত ১৬, আতঙ্কে তিন গ্রাম

ইসরাইলি হামলায় নিহত করিম: শেষবারের মতো লাশ দেখতে পরিবারের আকুতি

ফরিদপুরে মিলল নিখোঁজ মা-মেয়ের মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশ

কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এক কোটির বেশি পশু

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মাসেতু থেকে ঝাঁপ দিয়েছে অভিযুক্ত ফোরকান, ধারণা পুলিশের

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত

ফতুল্লায় ক্যাবল অফিসে ডিশ ব্যবসায়ীকে হত্যা

গজারি বনের পাশ থেকে উদ্ধার অটোরিকশাচালকের লাশ

শিবচরে কুকুরের কামড়ে আহত ১৪, তিন শিশু আশঙ্কাজনক