হোম > সারা দেশ > ঢাকা

পৃথক অভিযানে আ. লীগ-যুবলীগের চার নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ভাওড়া ও আজগানা ইউনিয়নের পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভাওড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আ. লীগ নেতা মোকলেসুর রহমান (৪৫), ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া (৫০), আজগানা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এমারত (৪০), আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান যুবলীগ নেতা শরিফুল ইসলাম রুদ্র (৩৫)।

পুলিশ জানায়, ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়।

এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

ওই মামলায় তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় রোববার রাতে উপজেলার ভাওড়া বাজারে অভিযান চালিয়ে মোকলেসুর রহমান ও লিটন মিয়াকে গ্রেপ্তার করে মির্জাপুর থানার উপপরিদর্শক মিন্টু চন্দ্র ঘোষ।

অপরদিকে আসাদুজাজামান এমারতকে হাটুভাঙা বাজার এবং কুড়িপাড়া এলাকা থেকে শরিফুল ইসলাম রুদ্রকে গ্রেপ্তার করে মির্জাপুর থানার উপপরিদর্শক মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই