হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমা ময়দান ছাড়ছেন সাদপন্থীরা

জেলা প্রতিনিধি, গাজীপুর

দলে দলে ইজতেমা ময়দান ছাড়ছেন তাবলীগ জামাতের নিজামুদ্দিন (সাদপন্থী) অনুসারীরা। তবে কিছু অনুসারী ময়দান ত্যাগ না করার জন্যও মুসল্লীদের বাধা দিতে দেখা গেছে। তারা বলছেন ময়দান ত্যাগ করলে হাতছাড়া হয়ে যাবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ময়দান ছাড়ার জন্য তাদেরকে বুঝানোর চেষ্টা করছেন। ময়দান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন।

ময়দানের প্রধান প্রবেশপথগুলোতে ভারি অস্ত্র নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে সেনা ও বিডিআর সদস্যরা।

বাহির থেকে কাউকে ময়দানের ভেতর ঢুকতে দেয়া হচ্ছে না। আশপাশের এলাকার মুসল্লীরার নিজ নিজ বাড়িতে এবং দূরদূরান্তের মুসল্লীরা ময়দানের তুরাগ নদের পশ্চিম তীরে সাদ অনুসারীদের মারকাজে অবস্থান নিবেন বলে জানিয়েছেন নিজামুদ্দিনের মিডিয়া সমন্বয়ক আবু সইম।

এদিকে নানা ভয়ভীতি-সংশয়, আতঙ্ক ও শঙ্কা নিয়েই দ্রুত ময়দান ছেড়ে গন্তব্যে ছুটছেন সাদ অনুসারীরা। ক্রমেই ময়দান ফাঁকা হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, প্রশাসনের অনুমতি ছাড়াই গতরাত ৩টায় জুবায়েরপন্থীদের বাধা উপেক্ষা করে সাদপন্থী হাজার হাজার তাবলীগ সাথী ইজতেমা ময়দানের গেট ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এসময় সংঘর্ষে জুবায়ের পন্থী ৩ জন নিহতসহ উভয়পক্ষের শতাধিক আহত হয়। আহতদের ৫৪ জনকে টঙ্গী সরকারি হাসপাতালে ও ৩৫ জনকে ঢাকেমে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী