হোম > সারা দেশ > ঢাকা

ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের বাড়ি গাইবান্ধায়, এলাকাজুড়ে শোক

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহতের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে। এ দুর্ঘটনায় গাইবান্ধার ধাপেরহাট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে, শোকাহত পরিবারগুলোর বাড়িতে শোকাহত মানুষ ভিড় জমাচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন।

নিহতরা হলেন— গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নীজপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নীরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) ও আব্দুর রশিদের মেয়ে রিফা (২৩)। তারা সবাই টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো বলেন, রেললাইনের পাশে বসে থাকা অবস্থায় ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ঘটনাস্থলে কাটা পড়েন এসব গার্মেন্টস কর্মী।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যু ব্যক্তিদের দাফনের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ।

মানিকগঞ্জে নৃশংস হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৩

রাজৈরে পৃথক স্থানে দুই ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, যান চলাচলে ধীরগতি

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: পন্টুন সরিয়ে উদ্ধার অভিযান শুরু

শিবচরের হাইওয়ে বাসস্ট্যান্ডে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণে আহত ৩

ভাওয়ালে মহাসড়কের বিভাজকে ফুলের সৌন্দর্যে মুগ্ধ যাত্রী-পথচারী

পাটুরিয়া ঘাটে ফেরিতে আগুন

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ নিহত ৫

গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম

রূপগঞ্জে গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি