হোম > সারা দেশ > ঢাকা

সেনাসদস্য জাহাঙ্গীর আলমের লাশের অপেক্ষায় স্বজনরা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ সেনাসদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের লাশ দেখার অপেক্ষায় রয়েছেন স্বজনরা। জাহাঙ্গীর আলমের জন্মস্থান কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তারাকান্দি গ্রামে রোববার সকালের দিকে লাশ পৌঁছার কথা থাকলেও আবহাওয়াজনিত কারণে হেলিকপ্টারটি রওয়ানা দিতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

এরআগে গতকাল শনিবার জাহাঙ্গীর আলমসহ সুদানে শাহাদাতবরণকারী ৬ সেনাসদস্যের লাশ দেশে পৌঁছে।

যোহর নামাজের পর নিজ বাড়িতে ওই সেনাসদস্যের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার তারাকান্দি গ্রামের মোহাম্মদ হযরত আলীর ছেলে। ২০১৪ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার হিসেবে যোগ দেন। রংপুর ক্যান্টনমেন্টে চাকরিরত অবস্থায় চলতি বছরের ৭ নভেম্বর তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদানে যান।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাকিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় সেখানে অবস্থানকারী ৬ জন বাংলাদেশি সেনাসদস্য শাহাদাৎ বরণ করেন।

খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

পুলিশের থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেল কৃষকদল নেতার

বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভালোবাসার স্বপ্ন নিয়ে লাশ হলেন প্রেমিকের হাতে

ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি সাংবাদিক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহে গ্রেপ্তার ২