হোম > সারা দেশ > ঢাকা

গ্রাম বাংলার শিল্প সংস্কৃতি ও খেলাধুলার দিকে নজর দিতে হবে: খোন্দকার বাবলু

দৌলতপুর প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটি সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেছেন, নৌকা বাইচ আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়। নৌকা বাইচ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত এক অবিচ্ছেদ্য উৎসব। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন গ্রাম বাংলার সংস্কৃতি ও খেলাধুলার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে পারমাস্তুল নদীতে নৌকা বাইচের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানিকগঞ্জের দৌলতপুরে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ৫৩তম নৌকা বাইচ প্রতিযোগিতা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ‘কোন মেস্তরী নাও বানাইল, কেমন দেখা যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও’ গানের সুরে সুরে প্রতিযোগিরা বৈঠায় টান দিয়ে এগিয়ে চলেন। এ যেন প্রাণের স্পন্দন ছুঁয়ে যায়।

গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে কয়েক যুগ ধরে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করছে মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের পারমাস্তুল গ্রামের এলাকাবাসী। প্রতিযোগিতা দেখতে হাজারও মানুষ ভিড় জমান। নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আসমত আলীর নৌকা, রানারআপ লালপুর গ্রামের নৌকা।

নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশিষ্ট্য সমাজ সেবক মো. আব্দুস ছামাদ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টু,খলসি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান, বিএনপি নেতা মো. হিমোন খান, জেলা শহীদ জিয়া প্রজম্মদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, চকমিরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আজিজুল হক মিন্টু প্রমুখ।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক