হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে ৩৯৭ ভোট কেন্দ্রে মধ্যে ৩৮৫টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। মাত্র ১২টি ভোট কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে। সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের আহবান জেলা রিটার্নিং কর্মকর্তা।

সাধারণ কেন্দ্র হলো, টুঙ্গিপাড়া উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজ, কোটালীপাড়া উপজেলার কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুণ্যবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর উপজেলার প্রভাকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়লগাতী কে. এম. উচ্চ বিদ্যালয় ও শিমুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী উপজেলার গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও পিঙ্গুলিয়া ফাজিল মাদ্রাসা এবং গোপালগঞ্জ সদর উপজেলার মহিলা ক্রীড়া কমপ্লেক্স, বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীণাপানি সরকারি উচ্চ বিদ্যালয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান বলেছেন, অতিরিক্ত কেয়ারে রাখার জন্য জেলার ৩৮৫টি ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহিৃত করা হয়েছে। ওই সব কেন্দ্রে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে, পুরো কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের নজরদারিতে থাকবে। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তিনি আরো বলেন, ভোটারটা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে তার জন্য যাবতীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষে গ্রহণ করা হবে। সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহবানও জানান তিনি।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর