হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর কবরস্থানের পাশে বাঁশঝাড় থেকে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রী মাহি আক্তারের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত মাহি আক্তার (১৪) জামির্তা ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের মিজানুর দেওয়ানের মেয়ে। সে সিংগাইর সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার স্কুল থেকে প্রেমঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে মাহি ও এক ছাত্রকে টিসি (ছাড়পত্র) দেওয়া হয়। এরপর থেকেই মাহি নিখোঁজ ছিল। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

রোববার বিকেলে স্থানীয়রা চন্দননগর কবরস্থানের পাশে বাঁশঝাড়ের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে থাকা স্কুল ব্যাগ, জুতা ও স্কুল ড্রেস দেখে পরিবারের সদস্যরা মাহিকে শনাক্ত করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, একটি ঘটনার কারণে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রী ও একটি ছেলেকে টিসি দিয়েছিল। টিসি দেওয়ার সময় ছেলেটিকে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হলেও মেয়েটিকে অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়নি, শুধু টিসি ধরিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকেই মেয়েটিকে পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছিলাম এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। আজ বিকেলে খবর পাই জামির্তা ইউনিয়নের চন্দননগরের বাঁশঝাড়ে একটি লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে এসে মনে হচ্ছে এটি ৫ থেকে ৬ দিন আগের লাশ। মেয়েটির পরনে স্কুলের পোশাক ছিল, পাশে স্কুল ব্যাগ ও জুতা পাওয়া গেছে। পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে।

ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা কারাগারের কার্যক্রম শুরু

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে পুলিশ হেফাজতে বিএনপি এমপির ছেলে

সালিশে তর্ক থামাতেই ধমকের স্বরে কথা বলেছি

পুলিশকে ‘মাইরা ফালামু’ হুমকি দিয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল

ডিবি হেফাজতে অসুস্থ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, হাসপাতালে মৃত্যু

নিখোঁজের দুই দিন পর বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার, প্রেমিকাসহ আটক ৩

কোটালীপাড়ায় ব্রিজে বড় গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল

হাওরে মাছ ধরা বন্ধ, অর্ধাহারে অনাহারে জেলেরা