গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুই বাসের সংঘর্ষে দুইযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিতাভ হাওলাদার (৪২) পটুয়াখালীর আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে ও কালাম (৩০) শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে।
পুলিশ জানায়, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা সীমান্ত পরিবহনের একটি বাস বিআরটিসি বাসটিকে ধাক্কা দেয়। এতে দুটি বাসের থাকা কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। ঢাকা নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়। আহত আরো একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ পরিচালনা করা হয়।
জেডএম