হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

কালকিনি, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

ছবি: আমার দেশ

মাদারীপুরের কালকিনিতে বাসের চাপায় আয়শা নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কের পৌর এলাকার ভূরঘাটা বাসস্ট্যান্ডে বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। এতে মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডাসার উপজেলার গোপালপুর এলাকার বনগ্রামের ইতালীপ্রবাসী আবুল ঘরামীর শিশুকন্যা আয়সাকে কোলে নিয়ে তার দাদা মোতালেব মেম্বার ভুরঘাটা মিষ্টির দোকানে আসেন। সেখানে মিষ্টি খাওয়া শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী বিএমএফ পরিবহনের চাপায় শিশু আয়সা ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে ট্যায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে নিহতের স্বজন ও স্থানীয় জনতা । উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমদ্দার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। নিহত শিশুর লাশ উদ্ধার করেছি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, আমরা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিয়েছি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এমএইচ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক