হোম > সারা দেশ > ঢাকা

আমার ছেলে কবরে, খুনিরা কেনো বাহিরে

মানববন্ধনে জায়ানের মা

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

মানববন্ধনে জায়ানের মা

‘আমার ছেলে কবরে খুনিরা কেনো বাহিরে’ ফরিদপুরের আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যার বিচারের দাবিতে ডাকা এলাকাবাসীর মানববন্ধনে জায়ানের মা প্রশাসনের উদ্দেশে এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য কালে জায়ানের মা কামরুন্নাহার সিনথিয়া বলেন, জায়ান হত্যার ১৫ দিন পার হয়ে গেছে, তাকে কবরে রেখে আসছি কিন্তু তার খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি, তারা বাহিরে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরো বলেন, থানা পুলিশ আমাকে ধৈর্য ধরে তাদের প্রতি আস্থা রাখতে বলছে। আর কত দিন আস্থা রাখবো?

মানব বন্ধনে ডা. সানোয়ার হোসেনের সঞ্চালনায় ও খান ওহিদুজ্জামানামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান আ. ওহাব পান্নু মিয়া, শিক্ষক আলমগীর হোসেন, ইউপি সদস্য আবুল বাশার, সমাজ সেবক জিয়াউর রহমান, অভিনেতা জাহিদুল ইসলাম জাহিদ, সাগর আহমেদ, জুবায়ের হোসেন বাকির প্রমুখ।

বক্তারা জায়ান হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর স্কুল থেকে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয় জায়ান রহমান (৭)। নিখোঁজের ২ঘন্টা পর বাড়ির পাশের একটি বাগানে পরনের প্যান্ট দিয়ে মুখবাঁধা অবস্থায় গাছের ডালের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জায়ানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সন্দেহজনক একজনকে গ্রেপ্তার করলেও হত্যাকাণ্ডে জড়িত অন্য কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

জানতে চাইলে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, আমরা হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা করছি।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক