হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির বাগাড়, ৪৬ হাজারে বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাগাড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ৪৬ হাজার ২৫০ টাকায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলে মাছটি ধরেন জেলে গোবিন্দ হালদার ও তার সঙ্গীরা।

জেলে গোবিন্দ হালদার জানান, ভোরে জাল ফেলেন তারা। সকালের দিকে জালে অস্বাভাবিক ভারী কিছু আটকে থাকার অনুভূতি হলে সবাই মিলে জাল টেনে নৌকায় তোলেন। পরে দেখা যায়, এটি একটি বড় আকারের বাগাড় মাছ। মাছটি নৌকায় তোলার পর আশপাশের জেলেদের মধ্যেও ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

এরপর মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আনা হয়। সেখানে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ১ হাজার ৭৫০ টাকা দরে মোট ৪৩ হাজার ৭৫০ টাকায় মাছটি ক্রয় করেন।

পরবর্তীতে দুপুরে তিনি মুঠোফোন ও অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। শেষ পর্যন্ত চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ১ হাজার ৮৫০ টাকা দরে মোট ৪৬ হাজার ২৫০ টাকায় মাছটি বিক্রি করেন।

জেলে গোবিন্দ হালদার বলেন, অনেক দিন পর এত বড় মাছ ধরা পড়েছে। ভালো দাম পাওয়ায় আমরা খুব খুশি। এতে আমাদের সংসারে কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

এদিকে, মৎস্য ব্যবসায়ীরা বলছেন, বাগাড় মাছের চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে বড় আকারের বাগাড় দেশের ব্যবসায়ী ও প্রবাসীদের কাছে ব্যাপক চাহিদাসম্পন্ন।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর