হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী ফায়ার সার্ভিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দীন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি, মাহবুব রহমান, আলী আহমেদ টুক্কু, শাহিন আলম, ফারুক আহমেদ ও সানজিত আহমেদ মিথুনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে হাসান উদ্দীন সরকার বলেন, আওয়ামী ফ্যাসিবাদীরা যাতে পোশাকশ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে সাধারণ শ্রমিকদের সঙ্গে মিশে কোনো ধরনের জানমালের ক্ষতি ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ সময় তিনি আওয়ামী ফ্যাসিস্টদের যেকোনো চক্রান্ত মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর