হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে চতুল ইউনিয়নের বনচাকী রামচন্দ্রপুর গ্রামের একটি ব্রিজের পশ্চিম পাশে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর থেকেই ব্রিজের নিচে লোকসমাগম দেখে পথচারীরা এগিয়ে গেলে রাস্তার পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে বিকেলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের কেউই নিহতের পরিচয় শনাক্ত করতে পারেননি।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বলেন, আমি টহলরত অবস্থায় খবর পাই। ঘটনাস্থলে এসে দেখি যুবকের লাশ পড়ে আছে। স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান

শ্রীপুরে আলোচিত ইমামের মেয়ে অপহরণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার