হোম > সারা দেশ > ঢাকা

বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদে বজ্রপাতে ১ জন নিহত

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদে বজ্রপাতে সজিব সরকার(৪৩) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন । রোববার ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় উপকুল ট্রেনে এ দুর্ঘটনা ঘট।

ওই দিন বিকেলে কমলাপুর রেলস্টেশন থেকে নোয়াখালীগামী উপকুল ট্রেনে উঠেন তিনি। ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে উঠেন। ট্রেন ছাড়ার পর বৃষ্টি শুরু হয়। ট্রেনটি ঘোড়াশাল পৌঁছলে বজ্রপাতে তিনি মারা যান।

বিকেল ৫টার দিকে ট্রেনটি নরসিংদী এলে স্টেশন মাস্টার আব্দুল মান্নান জিআরপি পুলিশকে খবর দেন। জিআরপি পুলিশ ট্রেনের ছাদ থেকে লাশ উদ্ধার করেন। খবর পেয়ে সজিবের স্বজনরা লাশ সনাক্ত করেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, স্টেশন মাস্টার তাকে ফোনে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর জানান।তার সঙ্গে থাকা মোবাইল ও কাগজপত্র দেখে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এমই

ইয়াবাসহ আটক কারবারিকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে

সড়ক সংস্কারের ১৫ দিনেই ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বৈষম্যবিরোধী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালকিনিতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় পদ্মা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

স্ত্রী হত্যার দায়ে মসজিদের ইমাম গ্রেপ্তার

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম