হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর আকলিমা আক্তার আলিফা (১৩) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকা থেকে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্রী দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং একই এলাকার মো. আলীর মেয়ে।

জানা যায়, রোববার দুপুরের পর থেকে আকলিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার ভোরে স্থানীয়রা দড়ি সোনাকান্দা এলাকায় একটি কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ জানান, নিখোঁজ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে আগাতের চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক