হোম > সারা দেশ > ঢাকা

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। নদীতে প্রচণ্ড ঢেউ ও উত্তাল পরিস্থিতির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই সিদ্ধান্ত নেয়।

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত বিআইডব্লিউটিএ-এর ট্রাফিক সাব-ইন্সপেক্টর শিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১২টি ফেরি এই রুটে নিয়মিত চলাচল করছে।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল