হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে গোলাগুলি, আহত ৭

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এ সময় গোলাগুলি ও ককটেল (হাতবোমা) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার এ ঘটনায় গুলিবিদ্ধসহ তিন জন আহত হয়েছে।

আহতদের মধ্যে রাকিব ওরফে গুই রাকিব গুলিবিদ্ধ হয়েছে এবং বিজয় ও বাবুকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাছিমপুর এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ নিতে দীর্ঘদিন ধরে মো. রিয়াজ ও মো. আলী পক্ষের মামুন, সোহাগ, বাবুসহ বেশ কয়েক জনের সঙ্গে বিরোধ চলছিল একই এলাকার রাকিব ও তার সহযোগী রাসেল, হামিদ, রাহাত ও বাবুর। এরই জের ধরে দু’পক্ষের লোকজন ককটেল বিষ্ফোরণ ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ২৫-৩০টি হাত বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। তবে কতগুলো গুলি ছোড়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়নি। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনও সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী