হোম > সারা দেশ > ঢাকা

গোপন কসাইখানায় যৌথ অভিযানে ৫ মণ ঘোড়ার মাংস জব্দ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় গোপন কসাইখানায় যৌথ অভিযানে জব্দ করা হয়েছে ৫ মণ ঘোড়ার মাংস। মঙ্গলবার দিবাগত রাতে জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র‍্যাব-১ ও পুলিশ এ অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত টের পেয়ে এ চক্রের সদস্যরা পালিয়ে যান। অভিযানে ৩৭টি রোগাক্রান্ত জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ।

তিনি জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। যেহেতু ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি তাই উদ্ধারকৃত ৩৭টি ঘোড়া এবং জব্দকৃত ৫ মণ ঘোড়ার মাংস স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছিল। বুধবার সকালে সেগুলোকে গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তার করা হয়। উদ্ধার হওয়া ঘোড়াগুলোর অধিকাংশ রুগ্ন এবং মানবদেহের জন্য ক্ষতিকর।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন