হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি ক্ষমতায় থাকায় হিন্দুরা সুন্দরভাবে উৎসব পালন করতে পারছে: মীর সপু

উপজেলা প্রতিনিধি, শ্রীনগর (মুন্সিগঞ্জ)

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ সুন্দরভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

মঙ্গলবার মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং বস্ত্র ও নগদ অর্থ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, “বিএনপি মানুষের পাশে থাকে, মানুষের সেবা করে এবং মানুষকে কথা বলার সুযোগ দেয়। সাধারণ মানুষের আস্থার জায়গা হলো এই জাতীয়তাবাদী দল।”

তিনি আরো বলেন, ধর্মীয় উৎসব পালনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা গুরুত্বপূর্ণ। পূজামণ্ডপে বস্ত্র ও নগদ অর্থ বিতরণের মাধ্যমে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর