হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদী এলাকার আব্বাস আলী (৩৫) নামের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুব উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাঙ্গা থানার মালিগ্রাম এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আব্বাস আলী শ্রীকৃষ্ণদী এলাকার আবদুল কাদের গাজীর ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া থানায় দায়ের করা একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

মামলার নথি সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুব উদ্দিন আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে মধ্যরাতে অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর