হোম > সারা দেশ > ঢাকা

দেড় মাসের সন্তানসহ জামিন পেলেন যুব মহিলা লীগ নেত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর

দেড় মাসের সন্তানহ জামিন পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিন পান তিনি।

এরআগে, রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক ও সহিংসতার মামলায় সোমবার (২০ এপ্রিল) রাতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে মঙ্গলবার রাতে তার দেড় মাস বয়সী কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারাগারে যান।

তবে এদিন রাত ৮টার দিকে মানবিক বিবেচনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন। বিচারক মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। বিচারকের সই বাকি থাকায় তাৎক্ষণিক তার জামিন হয়নি। ফলে মা ও শিশুকে এক রাত কারাগারেই কাটাতে হয়। পরে বুধবার সকালে জামিন সংক্রান্ত নথিতে সই সম্পন্ন হলে দ্রুত তা কারাগারে পাঠানো হয় এবং আনুষ্ঠানিকতা শেষে তাদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, গতকাল সন্ধ্যায় দেড় মাসে শিশুসন্তানহ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আসেন শিল্পী বেগম। পরে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। পরে তা যাচাইবাছাই বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার দিকে দেড় মাসের শিশু সন্তানসহ কারাগার থেকে বেরিয়ে যান।

জেডএম

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর