হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু, পরিবারের পাশে ইউএনও

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান। একই সঙ্গে সরকারি ত্রাণ তহবিল থেকে চার পরিবারকে অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া গ্রাম পরিদর্শনে গিয়ে নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ইউএনও। এ সময় তিনি তাঁদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

ইউএনও মো. আসাদুর রহমান বলেন, মর্মান্তিক এ ঘটনায় তিনি অত্যন্ত শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে। পরে তিনি সরকারি ত্রাণ তহবিল থেকে চার পরিবারের সদস্যদের হাতে অনুদান তুলে দেন।

পরিদর্শনকালে দুপ্তারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বশির আহম্মদ, ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়। নিহত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর