হোম > সারা দেশ > ঢাকা

ভূঞাপুরে যমুনায় ধরা পড়লো ৩৮ কেজির বাঘাইড়

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ।

শনিবার উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে তোলা হয় বাঘাইড় মাছটি। পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে সেটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা গেছে, ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যায়। পরে তাদের জালে বিশাল আকৃতির বাঘাইড়টি আটকা পড়ে। পরে সে মাছটি ধরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসে। বিশাল আকৃতির মাছটি দেখতে ভীড় জমে বাজারে। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী হালিম মিয়া জানান, বিশাল আকৃতির মাছটি নাড়াচাড়া করছে। উন্মুক্ত মাছটি ৪৮ হাজার টাকায় কেনা হয়েছে। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে।

গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু মিয়া জানান, ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন