হোম > সারা দেশ > ঢাকা

শোলাকিয়ায় ঈদের জামাত শুরু হবে সকাল ৯টায়

কিশোরগঞ্জ প্রতিনিধি

১৩মে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ১৯৯তম ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

প্রতিবছরের মতো এবারও ঈদের জামাত উপলক্ষে দূরের মুসল্লিদের জন্য থাকছে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস।

বুধবার দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ঈদ জামাতকে কেন্দ্র করে আইন- শৃঙ্খলা পরিস্থিতি, মাঠের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মুসল্লিদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবিসহ বিপুল পরিমাণ র‍্যাব-পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী